সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের সোহাগ মিয়ার দেড় বছরের মেয়ে খাদিজা মারা গেছে। একই সময়ে সিলেটে নতুন করে ৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে আরও ৫৫টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।
রিপোর্টারের নাম 

























