অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে হঠাৎ করেই সংবাদ সম্মেলনের শেষ দিকে উঠে আসে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ। আর সেখানেই নিজের প্রিয় দলের পরিচয় গোপন রেখে হাসির খোরাক জোগালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ক্রিকেট বিষয়ক প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর একজন সাংবাদিক জানতে চান, ফুটবলে তিনি কোন দলকে সমর্থন করেন। প্রশ্ন শুনে মিরাজ সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘বলেন দেখি, অনুমান করেন।’ এরপর সাংবাদিকরা আর্জেন্টিনা, ব্রাজিল, এমনকি ইতালির নামও উচ্চারণ করেন। কিন্তু কোনো দলের নামই স্বীকার করেননি তিনি। সাংবাদিকদের একজন আবার যখন বলেন, ‘আর্জেন্টিনা, ব্রাজিল…’, তখন মিরাজের উত্তর ছিল, ‘কোন দিকে? বলেন।’ এরপর আবারও ব্রাজিল ও আর্জেন্টিনার নাম সামনে এলে নিজের পছন্দের দল প্রকাশ না করেই সংক্ষিপ্ত উত্তর দেন বাংলাদেশ অধিনায়ক। ‘গোপন থাক।’ মুহূর্তেই সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে যায়। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেও ফুটবলে নিজের প্রিয় দল নিয়ে রহস্যই রেখে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
রিপোর্টারের নাম 






















