নেত্রকোণার কলমাকান্দায় এক বিএনপি নেতার ছেলে কর্তৃক এক মাওলানা কে প্রাণনাশের হুমকি ও গালমন্দ করার অভিযোগের প্রেক্ষিতে ঐ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি গেদু মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নৈতিক অবক্ষয়ের কারণ দেখিয়ে শনিবার রাতে উপজেলা বিএনপি তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়। একইসঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গেদু মিয়ার ছেলে হৃদয় মাদক সংক্রান্ত বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে মাওলানা শফিকুল ইসলামকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে গালমন্দ ও হুমকি দিয়েছেন। এ ঘটনার সাথে সম্পর্কিত একাধিক অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























