বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ সালে কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের সুযোগ। প্রতিষ্ঠানটি তাদের ‘২০২৭-এ ডিইও ব্যাচ’ এর জন্য অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে তিনটি শাখায় আবেদন করার সুযোগ রয়েছে: শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন), শিক্ষা শাখা (সাধারণ বিষয়) এবং শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)। শিক্ষা শাখার মাস্টার অব স্পেশাল এডুকেশন পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেলে নির্দিষ্ট গ্রেড ও এ-লেভেলে নির্দিষ্ট গ্রেড থাকতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) প্রয়োজন।
শিক্ষা শাখার সাধারণ বিষয়ের জন্য সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বা মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেল ও এ-লেভেলে নির্দিষ্ট গ্রেড প্রয়োজন। স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
শিক্ষা শাখার ইঞ্জিনিয়ার পদের জন্য সরকার স্বীকৃত পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেল ও এ-লেভেলে নির্দিষ্ট গ্রেড থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে। সকল পদের জন্য ন্যূনতম শারীরিক যোগ্যতার মানদণ্ডও উল্লেখ করা হয়েছে, যার মধ্যে উচ্চতা ১৬২.৫ সেমি।
রিপোর্টারের নাম 

























