ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইউরোপের অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কড়া সমালোচনা

মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ ইউরোপীয় দেশগুলোর অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছেন। ফ্রান্সের নরম্যান্ডিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর উপকূলে অভিবাসীরা ‘আক্রমণ’ চালাচ্ছে এবং অভিবাসীদের এই ঢল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় তিনি এসব দেশের সমালোচনা করেন।

হেগসেথ উল্লেখ করেন যে, ১৯৪৪ সালে মিত্রবাহিনী নাৎসি অধিকৃত ইউরোপকে মুক্ত করার জন্য ফরাসি সৈকতে অভিযান চালিয়েছিল। কিন্তু আজ দুঃখজনকভাবে, ইউরোপের সৈকতে বিভিন্ন বিপজ্জনক মতাদর্শের লোক ‘আক্রমণ’ চালাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, স্পেন, ইতালি, গ্রিস ও বুলগেরিয়ার সৈকতে নৌকা ও মানুষ এসে পৌঁছালেও ইউরোপ এই ‘আক্রমণের’ বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে?

ইউরোপজুড়ে অভিবাসন একটি প্রধান রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে এবং জনমত জরিপে কঠোর অভিবাসন নীতি সমর্থনকারী দলগুলোর প্রতি মানুষের সমর্থন বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

ইউরোপের অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর কড়া সমালোচনা

আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬