ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সার্টিফিকেট-নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। প্রযুক্তির এই বিপ্লবের যুগে টিকে থাকতে হলে নতুন প্রজন্মের জন্য এমন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা অত্যাবশ্যক।

রোববার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে অনেক পুরোনো পেশা যেমন ঝুঁকির মুখে পড়ছে বা বিলুপ্ত হচ্ছে, তেমনই নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজারের বেশি এবং এসব প্রতিষ্ঠানে ৪০ লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এর আগে এক কোটির বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। শহর ও গ্রাম নির্বিশেষে যারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তাদের জন্য সুযোগ নিশ্চিত করতে এবং উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সমস্যা, সংকট ও প্রতিবন্ধকতা নিরসনে ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে, তাই শিক্ষাব্যবস্থাকেও যুগোপযোগী করা অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬