ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

আর্জেন্টিনার অনুশীলনে আলাদাভাবে মেসি

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে দলের প্রথম দিনের অনুশীলনে সবার দৃষ্টি ছিল অধিনায়ক লিওনেল মেসির দিকে। দলীয় অনুশীলনের শুরুতে সতীর্থদের সঙ্গে যোগ দিলেও, কিছুক্ষণ পর তিনি আলাদা হয়ে ব্যক্তিগত সেশনে অংশ নেন।

একজন কোচের তত্ত্বাবধানে মেসিকে মাঠে শারীরিক কসরত ও বল নিয়ে আলাদা অনুশীলন করতে দেখা গেছে। তবে তার এই ব্যক্তিগত অনুশীলনের কারণ সম্পর্কে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে ৭ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুরিকাঘাতে কিশোর নিহত: তদন্ত শুরু

আর্জেন্টিনার অনুশীলনে আলাদাভাবে মেসি

আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬