ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

পর্যটকদের পদচারণায় মুখর খাগড়াছড়ি, হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে

ঈদের ছুটির আমেজ শেষ হলেও খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় অব্যাহত রয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা এবং জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ ছুটির রেশ থাকায় পুরো সপ্তাহজুড়েই পর্যটকদের সরব উপস্থিতি থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।

পর্যটকদের আকৃষ্ট করতে জেলা পরিষদ পার্কসহ অন্যান্য স্পটগুলোকে সাজানো হয়েছে নতুনরূপে। পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বাড়ায় হোটেল-মোটেল মালিক, পরিবহন ব্যবসায়ী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে কিছু পর্যটক যাতায়াত ভাড়ার ক্ষেত্রে সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন, যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে সরকার: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

পর্যটকদের পদচারণায় মুখর খাগড়াছড়ি, হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে

আপডেট সময় : ০৩:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬