ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনেই জয় পেলেন কুশল মেন্ডিস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ৪১ রানে হারিয়েছে স্বাগতিকদের। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে ফিরে আসা কুশল মেন্ডিস ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৩০৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করে। মেন্ডিস ৬২ বলে ৭২ রান করেন এবং ওপেনার পাথুম নিসাঙ্কা ১০৩ বলে করেন ৭৯ রান।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সফরকারী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৯.২ ওভারে ২৬২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা ৪টি ও মাহিশ থিকশানা ২টি উইকেট শিকার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ে সফরে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ

অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনেই জয় পেলেন কুশল মেন্ডিস

আপডেট সময় : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬