ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ নয়, আত্মরক্ষায় প্রস্তুত ইরান

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন যদি সমঝোতা স্মারক (MoU) থেকে সরে আসে, তবে তেহরান আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করার প্রস্তুতি কখনো বন্ধ করিনি। মার্কিনরা যেকোনো মুহূর্তে এই সমঝোতা ভঙ্গ করলে আমরা পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত আছি।’

গালিবাফ আরও বলেন, ‘যুদ্ধ শেষ করা বিশ্বের দেশগুলোর জন্য একটি অগ্রাধিকারমূলক বিষয়। তবে সবার জানা উচিত যে, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাত কখনই শেষ হবে না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের পর ইরানের পক্ষ থেকে এই বক্তব্য আসে। ওই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, তবে তাদের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ ‘শেষ’ হয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ে সফরে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ নয়, আত্মরক্ষায় প্রস্তুত ইরান

আপডেট সময় : ০৮:৫২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬