ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপি ‘জুলাই’কে ব্যবহার করে ক্ষমতায় এসে এখন অস্বীকার করছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, জুলাইকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় এসেছে, এখন তারাই জুলাইকে অস্বীকার করছে। জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতায় এসে আজ সেই চেতনাকেই অস্বীকার করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর ওসমান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে আমাদের দুই মিনিটের বক্তব্যের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ৪৬ মিনিট সময় নিয়েছেন। এতে বোঝা যায়, আমাদের উত্থাপিত বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় চলমান বন্যায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি মনে করেন দেশের ৭০ শতাংশ মানুষকে ডিঙিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে সেটা সম্ভব হবে না।

তিনি দাবি করেন, জনগণের মতামত ও অংশগ্রহণকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে তা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ে সফরে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ

বিএনপি ‘জুলাই’কে ব্যবহার করে ক্ষমতায় এসে এখন অস্বীকার করছে: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৮:৫১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬