ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

খানজাহান আলী মাজারের কুমির এখন খুলনার পুনর্বাসন কেন্দ্রে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘি থেকে উদ্ধার করা কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে প্রাণীটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এর শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করা হচ্ছে।

বন বিভাগের তথ্যমতে, কুমিরটিকে আপাতত রেসকিউ সেন্টারের নির্ধারিত স্থানে রাখা হয়েছে। ভবিষ্যতে এটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অথবা কক্সবাজারের দুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। মাজার এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কুমিরটিকে দীঘি থেকে সরিয়ে নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ে সফরে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ

খানজাহান আলী মাজারের কুমির এখন খুলনার পুনর্বাসন কেন্দ্রে

আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬