আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে আলজেরিয়া। শক্তিশালী নেদারল্যান্ডসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছে দলটি। ম্যাচের ৮৬ মিনিটে তরুণ উইঙ্গার আনিস হাজ মুসার একমাত্র গোলে জয় নিশ্চিত হয় আলজেরিয়ার।
ম্যাচজুড়ে ডাচদের আক্রমণ সামলে আলজেরিয়ার গোলপোস্ট আগলে রাখেন গোলরক্ষক লুকা জিদান। চোয়ালের ইনজুরির কারণে ফেস মাস্ক পরে মাঠে নেমেও তিনি ডাচদের বেশ কয়েকটি নিশ্চিত গোল রুখে দেন। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের গ্রুপে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এক ধরনের বার্তা দিয়ে রাখল আলজেরিয়া। আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।
রিপোর্টারের নাম 






















