নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুর আলীর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে নিয়োগ ও কনসালটেন্সি প্রক্রিয়ায় অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে যে, প্রকল্প চলাকালীন আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ২৫০ জন কর্মী নিয়োগে তিনি ঘুষ লেনদেন করেছেন। এছাড়াও ভুয়া হাজিরা দেখিয়ে বেতন উত্তোলন, প্রকল্পবহির্ভূত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের তথ্য পেয়েছে কমিশন। এই অবৈধ অর্থের মাধ্যমে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও জমি কিনেছেন বলে জানা গেছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে অনুসন্ধান কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।
রিপোর্টারের নাম 
























