ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূলহোতা আকাশসহ গ্রেফতার ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সক্রিয় এক দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের মূলহোতা আকাশসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত অন্য দুই সদস্য হলেন মো. রবিন ও আরাফাত।

পুলিশ জানায়, আকাশের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় ছিনতাই, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বিকাশের দোকানের কর্মীকে কুপিয়ে দুই লাখ টাকা ও মূল্যবান মোবাইল ফোন লুটসহ বিভিন্ন সময় কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এছাড়া তুরাগ ও বুড়িগঙ্গা নদীর পাড়ের ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাই করতো তারা।

আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই, দুটি মারামারি ও একটি মাদক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া রবিনের বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূলহোতা আকাশসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬