ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

কাবাডি উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে। ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এই বাজেট ঘোষণা করা হয়। ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় দলের আন্তর্জাতিক মানোন্নয়ন এবং ঘরোয়া আসর আয়োজনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাজেটের বড় একটি অংশ ব্যয় করা হবে খেলোয়াড়দের আন্তর্জাতিক এক্সপোজার বৃদ্ধির জন্য। এর আওতায় পাকিস্তান, নেপাল ও চাইনিজ তাইপের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া তৃণমূল পর্যায়ে কাবাডি ছড়িয়ে দিতে গোপালগঞ্জে একটি বিশেষ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ান ইয়ুথ গেমসে পদকজয়ী খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করার উদ্যোগও নিয়েছে ফেডারেশন। কাবাডির সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের কাছে বিশেষ সহায়তার আবেদন জানানো হবে বলেও সভায় জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ফ্লাইটে লাগেজ কাটার অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

কাবাডি উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬