বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী স্মৃতি রানী ডাকবাংলোর খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে বাংলোর পৃথক দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক ঋণ ও আর্থিক সংকটের কারণে ওই নারী দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টারের নাম 






















