ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

বাংলাদেশে আর্চারিতে নতুন ইতিহাস: ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার রেকর্ড বাজেট অনুমোদন

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ’ উপলক্ষে অর্ধকোটি টাকারও বেশি বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার গত ৫০ বছরের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজেট। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় ৬১ লাখ ৪১ হাজার ৩৯০ টাকার এই বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানিয়েছেন, এই অর্থ যৌথ প্রশিক্ষণ ক্যাম্প ও টুর্নামেন্ট আয়োজনে ব্যয় করা হবে। সংস্থাটির লক্ষ্য হলো এশিয়ার সব দেশের আর্চারদের সমান সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্যোগের অংশ হিসেবে অংশগ্রহণকারী ৯টি দেশকে বিনামূল্যে আর্চারি সরঞ্জাম প্রদান করা হবে, যা এশিয়ার আর্চারিকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আর্চারিতে নতুন ইতিহাস: ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার রেকর্ড বাজেট অনুমোদন

আপডেট সময় : ০৭:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬