উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য রাষ্ট্র কুয়েত ও বাহরাইনের ওপর ইরানের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটির মতে, বেসামরিক স্থাপনায় চালানো এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি এবং এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এক বিবৃতিতে জানান, এই হামলাগুলো ইরানের শত্রুতামূলক নীতির বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, কুয়েত ও বাহরাইনের নিরাপত্তা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। সদস্য দেশগুলো এই আগ্রাসন মোকাবিলায় ঐক্যবদ্ধ রয়েছে এবং আক্রান্ত রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জিসিসি।
রিপোর্টারের নাম 

























