ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং তারা ইতোমধ্যে এই শর্তে রাজি হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অর্থনীতি বর্তমানে চরম সংকটের মুখে এবং সেখানে মূল্যস্ফীতি আকাশচুম্বী। দেশটির সামরিক সক্ষমতা ও নেতৃত্বের সংকট রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই আলোচনার সঙ্গে যুক্ত আছেন জানিয়ে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদী। প্রয়োজনে ভবিষ্যতে সরাসরি আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
রিপোর্টারের নাম 

























