দেশে হামের প্রাদুর্ভাব চরম আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাতজন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে এবং বাকিরা হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৫৫ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।
রিপোর্টারের নাম 
























