ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একটি জ্বালানি তেলের দোকান ও একটি রেস্টুরেন্ট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় আর্মি ক্যাম্পের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিলে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে আনোয়ার হোসেনের জ্বালানি তেলের দোকানের ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা এবং মোহাম্মদ নাঈমের রেস্টুরেন্টের ক্ষতি হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা। গুইমারা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: আত্মপক্ষ শুনানিতে ক্ষমা চাইলেন আসামি

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১২:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬