জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, এই সাফল্য বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও আস্থার বহিঃপ্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ড. খলিলুর রহমান তার কর্মদক্ষতা দিয়ে বহুপাক্ষিক সংলাপ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবেন। উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এই উচ্চতর দায়িত্ব লাভ করেন।
রিপোর্টারের নাম 





















