বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা কার্যকরের প্রথম দিনে মিশ্র চিত্র দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, নির্দেশনা মেনে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করলেও অনেকে তা খোলা রেখেছেন। তবে ঈদের ছুটির রেশ থাকায় অনেক বড় মার্কেট এমনিতেই বন্ধ ছিল, আবার যে দোকানগুলো খোলা ছিল, ক্রেতা সমাগম কম থাকায় রাত ৮টার মধ্যেই সেগুলো বন্ধ হয়ে যায়।
মিরপুর, রামপুরা, মালিবাগ ও বেইলী রোডসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর স্বাভাবিকের চেয়ে ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের ফলে রাত ৮টার মধ্যেই অধিকাংশ বিপণিবিতানে তালা ঝুলে যেতে দেখা গেছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকার সারা দেশে সন্ধ্যা ৭টার মধ্যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার চূড়ান্ত নির্দেশনা জারি করে।
রিপোর্টারের নাম 






















