দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহের মধ্যে এই সংস্থায় নতুন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন, নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ পেশাদারত্ব বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হবে।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে দীর্ঘদিনের আস্থার সংকট কাটাতে এবং সুশাসন নিশ্চিত করতে এই পরিবর্তন জরুরি। নতুন নিয়োগপ্রাপ্তরা স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞ এবং দক্ষ পেশাজীবী। তাদের নেতৃত্বে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠনের মাধ্যমেই পুঁজিবাজারকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
রিপোর্টারের নাম 

























