আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসরে নতুন করে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার হাসান মাহমুদ। ড্রাফট থেকে মিরাজকে দলে অন্তর্ভুক্ত করেছে গল গ্যালান্টস এবং হাসান মাহমুদকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
এর আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাস এলপিএলের বিভিন্ন দলে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের পাঁচজন তারকা ক্রিকেটার অংশ নিতে যাচ্ছেন। আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে ৮ আগস্ট পর্যন্ত।
রিপোর্টারের নাম 























