ফুটবল বিশ্বকাপের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শিরোপা ধরে রাখার মিশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি ও তার দল আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্পের জন্য বেছে নিয়েছে কানসাস সিটিকে।
আগামী ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। দলের খেলোয়াড়রা দুটি ভিন্ন ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছান। আর্জেন্টিনা ফুটবল দলের জন্য কানসাস সিটির অরিজিন হোটেলকে তাদের আবাসস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আর্জেন্টাইন দলের আগমনকে কেন্দ্র করে পুরো হোটেল এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী তৈরির পাশাপাশি হোটেলের চারপাশে তারকা ফুটবলারদের বিশাল ছবি ও পোস্টার টাঙানো হয়েছে, যা স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























