দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তির বৃষ্টির প্রতীক্ষায় দেশবাসী। তবে সব জায়গায় বৃষ্টি না হলেও কিছু এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বর্তমানে দেশের বেশ কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 























