আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ সচল রাখার কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও এনভিআরের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যও বোর্ডে জমা দিতে হবে।
আগামী ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বর, আইডি ও পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় কারিগরি তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে। সেই সঙ্গে ট্যাগ অফিসার এবং দায়িত্বরত শিক্ষক-কর্মচারীদের নাম ও মোবাইল নম্বর পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















