ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে তার গ্রামের বাড়ি ভোলার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ভোলা সরকারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলীয় সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। তিনি জীবিত থাকাকালীন নিজের দাফনের স্থান নির্বাচন করে গিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০২:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬