মঙ্গোলিয়ার উলনবাটারে চলমান এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। টুর্নামেন্টের ওপেন বিভাগের চতুর্থ রাউন্ডের খেলায় তিনি ২৬২৫ রেটিংধারী রাশিয়ার শক্তিশালী গ্র্যান্ডমাস্টার আলেক্সেই গ্রেবনেভের বিপক্ষে ড্র করেছেন। কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ফাহাদ ৩৯ চালের মাথায় শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেন।
একই রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও ভালো লড়াই করেছেন। তিনি রাশিয়ার ফিদে মাস্টার ম্যাক্সিম তিমোসিনের বিপক্ষে সাদা ঘুঁটি নিয়ে খেলে ৩২ চালে ড্র নিশ্চিত করেন। চার রাউন্ড শেষে নিয়াজ মোরশেদ ও মোহাম্মদ ফাহাদ রহমান উভয়েই আড়াই পয়েন্ট করে সংগ্রহ করেছেন। পঞ্চম রাউন্ডে নিয়াজ মোরশেদ চীনের আন্তর্জাতিক মাস্টার মেং ইহান এবং ফাহাদ রহমান সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিংইয়াওয়ের মুখোমুখি হবেন।
রিপোর্টারের নাম 























