লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি হামলা তীব্র করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলার পেছনে কেবল সামরিক উদ্দেশ্য নয়, বরং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক আলোচনা প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা থাকতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারের অংশ হিসেবেও এই উত্তেজনাকে দেখছেন অনেকে।
বিশেষজ্ঞদের অভিমত, লেবাননে অস্থিরতা সৃষ্টি করে ইরানকে সরাসরি সংঘাতে জড়ানোর কৌশল নিয়েছে তেল আবিব। এর মাধ্যমে ইরানকে বৈশ্বিক চাপের মুখে ফেলা অথবা ইরান-লেবানন সম্পর্কের ফাটল ধরানোই ইসরায়েলের মূল লক্ষ্য। একইসঙ্গে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের সমাধান এবং উত্তর ইসরায়েলের বসতি রক্ষার অজুহাতে নেতানিয়াহু সরকার এই হামলা অব্যাহত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















