লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের পরোক্ষ আলোচনা ও বার্তা বিনিময় স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গাজা পরিস্থিতি নিয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির নীতিনির্ধারকরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতিকে গুরুত্ব দিচ্ছেন। দাবি আদায় না হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফ্রন্টগুলো সক্রিয় করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।
রিপোর্টারের নাম 





















