আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। প্রধান কোচ আমির গালেনোই অভিজ্ঞ ফরোয়ার্ড মেহদি তারেমি ও উইঙ্গার আলিরেজা জাহানবাখশকে দলে রাখলেও চমক হিসেবে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার সরদার আজমুন। ৯১ আন্তর্জাতিক ম্যাচে ৫৭ গোল করা এই স্ট্রাইকারকে নিয়ে বিতর্ক থাকলেও তাকে দলে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত কোচ তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখেননি।
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, সরকারের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠায় আজমুনকে এর আগেও জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এদিকে, বিশ্বকাপের প্রস্তুতির জন্য মেক্সিকোর তিজুয়ানাকে অনুশীলন ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে ইরান। লস অ্যাঞ্জেলেসে নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর।
রিপোর্টারের নাম 





















