ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

তোফায়েল আহমেদের জানাজায় বিশৃঙ্খলা: আটক ৭, ধানমন্ডিতে পুলিশের অভিযান

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জানাজা শেষে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে।

ঘটনার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকাজুড়ে পুলিশি তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানিয়েছেন, মরদেহবাহী গাড়ির চলাচল নির্বিঘ্ন করতে এবং বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন। মঙ্গলবার ভোলার গ্রামের বাড়িতে তার পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

তোফায়েল আহমেদের জানাজায় বিশৃঙ্খলা: আটক ৭, ধানমন্ডিতে পুলিশের অভিযান

আপডেট সময় : ০৯:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬