বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও কঠোর অবস্থানে সরকার। এখন থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত সময়সীমা বাড়ানো হলেও, ঈদের ছুটি শেষে পূর্বের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের পর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল বা দোকানের বাইরের সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে।
রিপোর্টারের নাম 























