প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে কামরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কামরুল ইসলামকে গ্রেড-৬ ভুক্ত এই পদে চুক্তিভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য সব পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে অথবা তার মেয়াদকাল পর্যন্ত এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। এ সংক্রান্ত অন্যান্য শর্তাদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























