ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

নয়াদিল্লিতে বসছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ জুন ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে। চার দিনব্যাপী এই সম্মেলন ১১ জুন পর্যন্ত চলবে। বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, নৌপরিবহন মন্ত্রণালয় এবং ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

সম্মেলনে বিএসএফের মহাপরিচালকের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদল অংশ নেবে। দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন, সীমান্ত হত্যা বন্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সীমান্ত ব্যবস্থাপনা ও দুই বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান দাবায় রাশিয়ার গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

নয়াদিল্লিতে বসছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন

আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬