ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার পরিবারের ওপর হামলা

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জীবননগরের হাসাদাহ বাজারে একদল দুর্বৃত্ত তাদের বহনকারী গাড়ির গতিরোধ করে এই হামলা চালায়।

হামলায় সংসদ সদস্যের শ্যালক আবু বক্কর ও গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তারা পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং অশালীন গালিগালাজ করে। বর্তমানে এমপি ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন। থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার পরিবারের ওপর হামলা

আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬