ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার কড়া জবাব দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় প্রথমবারের মতো ভোটারদের কৃতজ্ঞতা জানাতে জনসভায় উপস্থিত হয়েছেন। রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ডিএমকে ও এআইএডিএমকে-কে পেছনে ফেলে তার দল টিভিকের এই জয়কে অনেকে অভাবনীয় হিসেবে দেখছেন। তিরুচিরাপল্লীতে বিশাল এক জনসভায় তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিনের বঞ্চিত ভোটাররা পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন।

নিজের পোশাক ও ব্যক্তিগত স্টাইল নিয়ে বিরোধী দলের করা নানা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তার পোশাকের সাদা-কালো রং স্বচ্ছতার প্রতীক। ভালো এবং মন্দের মাঝে কোনো ধূসর এলাকা নেই, তিনি সবকিছুকে স্বচ্ছ দৃষ্টিতেই দেখতে পছন্দ করেন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জোট সরকার গঠনের মাধ্যমে তামিলনাড়ুর মানুষের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার কড়া জবাব দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

আপডেট সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬