ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত: দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের লক্ষ্য করে নিক্ষেপ করা দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ভোর ৩টার দিকে এই হামলা চালানো হয়। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র দুটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এর আগে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ ওঠার পর তেহরান কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, যেসব অঞ্চল থেকে তাদের বিরুদ্ধে হামলা চালানো হবে, সেখানকার সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা আঘাত হানার পূর্ণ অধিকার রাখে তেহরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান দাবায় রাশিয়ার গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত: দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৮:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬