ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

ইতালির স্টুডেন্ট ভিসায় নতুন নীতিমালা ও নির্দেশনা

ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। ভিসা আবেদনকারী শিক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে এখন থেকে ভিএফএস গ্লোবাল সরাসরি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। শিক্ষার্থীদের আলাদা করে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না; ইউনিভার্সিটি পোর্টালে নিবন্ধনের সময় ব্যবহার করা ইমেইল ঠিকানাতেই যাবতীয় নির্দেশনা পাঠানো হবে।

নতুন নির্দেশনায় স্পন্সর হওয়ার ক্ষেত্রে পরিধি বাড়ানো হয়েছে। এখন থেকে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা, কাজিন এবং ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পন্সর হতে পারবেন। এছাড়া ভাষাগত দক্ষতা নিশ্চিত করতে বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের সঙ্গে অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দিতে হবে। স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান দাবায় রাশিয়ার গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

ইতালির স্টুডেন্ট ভিসায় নতুন নীতিমালা ও নির্দেশনা

আপডেট সময় : ০৮:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬