ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ক্ষমতা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শনিবার বাউফলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, তিনি কেবল ভোটে নয়, বরং ক্ষমতার জোরেও এমপি হয়েছেন। বক্তব্যে তিনি দাবি করেন, এর আগে তিনি দুই ঘণ্টার মধ্যে থানার ওসি ও সেনাবাহিনীর মেজরকে পরিবর্তন করিয়েছেন।

নিজের রাজনৈতিক প্রভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, তাকে যেন কেউ হালকাভাবে না নেয়। শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উন্নয়ন দিয়ে মানুষকে দীর্ঘসময় আটকে রাখা যায় না, যদি মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না থাকে। তবে নিজের বক্তব্যের বিষয়ে পরে তিনি দাবি করেন, তার পরিবার ও স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন অপপ্রচারের পরিপ্রেক্ষিতেই তিনি এমন মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ক্ষমতা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ০৮:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬