ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

চিরনিদ্রায় গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের শেষ বিদায়ে শোকস্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ এই শিল্পীর মরদেহে শেষ শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গণসংগীতের প্রচার ও প্রসারে কামরুদ্দীন আবসার ছিলেন এক অকুতোভয় সৈনিক। তিনি বাংলাদেশ লেখক শিবির, গণসংস্কৃতি ফ্রন্টসহ বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গণসংগীত পরিবেশনার পাশাপাশি শিশুদের জন্য ছড়া ও গানে সুরারোপেও তাঁর বিশেষ অবদান রয়েছে। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের এই নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যুতে সাংস্কৃতিক মহলে অপূরণীয় ক্ষতি হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান দাবায় রাশিয়ার গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

চিরনিদ্রায় গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

আপডেট সময় : ০৮:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬