ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত এই জানাজায় তাঁর পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। এর আগে বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে বর্ষীয়ান এই নেতার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ ভোলার গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে একাধিক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। দীর্ঘ দিন ধরে প্যারালাইসিসসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি ভোলা-১ আসন থেকে নয়বার জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৮:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬