ঈদুল আজহার ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন দুই নারী। শনিবার গভীর রাতে নূরজাহান রোড এলাকায় বাসার প্রধান ফটকের সামনে চাপাতির ভয় দেখিয়ে তাদের লাগেজ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তারা বাসে করে ঢাকায় ফেরার পর রিকশায় করে বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছামাত্রই দুই ছিনতাইকারী চাপাতি উঁচিয়ে তাদের জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়। মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 























