ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে যুবলীগের মিছিলে ধাওয়া, ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে যুবলীগের একটি ঝটিকা মিছিলে ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় একদল যুবক মিছিল বের করলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশধারী একদল যুবক মিছিলটি বের করে। মিছিলের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত দলের শীর্ষ নেতৃত্বের ছবি ছিল। এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, মিছিলটি দেখে তাদের কর্মীরা পেছন থেকে ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, মিছিলের বিষয়টি তাদের জানা নেই এবং তারা এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নারায়ণগঞ্জে যুবলীগের মিছিলে ধাওয়া, ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬