ইউরোপের দেশ সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকা থেকে যাত্রা শুরু করে রোম হয়ে সড়কপথে সোমবার বিকেলে গন্তব্যে পৌঁছান জামাল ভূঁইয়ারা। দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম। এছাড়া ইংল্যান্ড থেকে হামজা চৌধুরীর যোগ দেওয়ার কথা রয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা সান মারিনোর বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ মাঠের খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। দলের প্রধান কোচ টমাস ডুলি জানিয়েছেন, র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠের পারফরম্যান্স দিয়ে ফুটিয়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 























