ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, যে রাষ্ট্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেই রাষ্ট্র কেন সুস্থ সংস্কৃতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? তিনি অভিযোগ করেন, সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়াকে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মৌলবাদের দিকে ঠেলে দিতে চাইছে।
রুমিন ফারহানা আরও বলেন, অতীতে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে অগ্নিসংযোগের ঘটনা এবং একের পর এক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া প্রমাণ করে যে, একটি অন্ধকার শক্তি বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। সাধারণ মানুষের বিনোদনের জন্য নির্মিত সিনেমা বন্ধ করে দেওয়ার মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























