ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে নেতাকর্মী আটক

রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে।

ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, মরদেহবাহী গাড়ি চলাচলের পথ সুগম করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের আটক করা হয়েছে। উল্লেখ্য, সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল ভোলায় তার গ্রামের বাড়িতে পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলারের অনুমোদন

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬